ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাট গবেষণা ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

Link Copied!

সদ্য যোগদানকারী বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম

সদ্য যোগদানকারী বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এ সদ্য নিয়োগপ্রাপ্ত ৩০ জন বৈজ্ঞানিক কর্মকর্তার ওরিয়েন্টেশন কাম এডমিনিস্ট্রেটিভ এন্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং গত ২৯ জানুয়ারি (রোববার) প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম।
প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন পরিকল্পনা, প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের সিএসও ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিচালক (কারিগরি) ড. মো. আসাদুজ্জামান, পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুন, পরিচালক (জুট-টেক্সটাইল) ড. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. এস এম মাহবুব আলী। পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের অর্থায়নে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে পরিচালকের দায়িত্ব পালন করেন পিএসও ড. এ টি এম মোরশেদ আলম এবং কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন এসএসও ড. এ এস এম কামরুজ্জামান।
মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম বৈজ্ঞানিক কর্মকর্তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে তাদেরকে বিজেআরআই’র মুখপাত্র বলে আখ্যায়িত করেন এবং গবেষণাকর্মে মনোনিবেশ করার আহ্বান জানান। সভায় উপস্থিত পরিচালকবৃন্দ নবনিযুক্ত বিজ্ঞানীদের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রজ্ঞা ও উদ্যমের সাথে কাজ করার পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের গবেষণা ভান্ডার আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।