ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কত স্বপ্ন কত আশা’র পর পরীর ‘বউ’

Link Copied!

porimoniবিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে ‘প্রেমের অহংকার’, ‘অধিকার চাই’, ‘ভুলনা আমায়’, ‘ভালোবাসার দুশমন’ শিরোনামের এসব জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন গুণী নির্মাতা ওয়াকিল আহমেদ।
সম্প্রতি তিনি গ্ল্যামার কন্যা পরীমনিকে নিয়ে নির্মাণ করেছেন ‘কত স্বপ্ন কত আশা’ শিরোনামের সিনেমাটি। গত ১৩ জানুয়ারি সারা দেশে মুক্তি পায় এটি।
মন্দার বাজারে সিনেমাটি মুক্তির পর বেশি টাকা দিয়ে সিনেমাটি দেখেছেন সিনেমাপ্রেমীরা। মুক্তির দশদিনের মাথায় এ নির্মাতা পরীমনিকে নিয়ে ‘বউ’ শিরোনামের নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
আলাপকালে পরিচালক ওয়াকিল আহমেদ বলেন, ‘‘কত স্বপ্ন কত আশা’ সিনেমায় পরীর অভিনয় দর্শক পছন্দ করেছেন। তাই আবারো পরীমনিকে নিয়ে ‘বউ’ সিনেমার কাজ করব। সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। পরীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করিনি। খুব শিগগিরই সিনেমার অন্যান্যা শিল্পীদের নাম ঘোষণা করব।’
‘কত আশা কত স্বপ্ন’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।
পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘আপন মানুষ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তা ছাড়া পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও নবাগত রোশান। আগামী ১০ মার্চ থেকে একটানা শুটিং হবে। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী।