ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেলালের কণ্ঠে ‘দিন বদলের নতুন দিনে’

Link Copied!

belal-khan-বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের তরুণ সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। ‘প্রেমের জন্য পৃথিবী’ শিরোনামের সিনেমায় ব্যবহৃত ‘পাগল তোর জন্যে রে পাগল এ মন’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরপর তিনি বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন।
এরই মধ্যে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তার মিউজিক ভিডিও ও গানের অ্যালবাম বাজারে প্রকাশিত হয়েছে।
জনপ্রিয় এ শিল্পী এবার বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
আবুল হোসেন মজুমদারের কথায় ‘দিন বদলের নতুন দিনে’ শিরোনামের গাটিতে বেলাল খানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সারেগামার সংগীতশিল্পী বিন্দিয়া খান। সুর করেছেন সাহাবুদ্দিন মজুমদার। মিউজিক করেছেন খায়েম আহমেদ।
এছাড়াও সম্প্রতি বেলাল খান ও বাধন সরকার পূজা দ্বৈতভাবে ‘দোজখ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। গানটি লিখেছেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফজলে রাব্বি। খুব শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশিত হবে বলে জানান বেলাল খান।