ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি

Link Copied!

internetনিজস্ব প্রতিবেদক : কিছু অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ও সন্ত্রাসীদের এলাকা দখল করে একক ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি এস এম জুলফিকার রহমান।
তিনি বলেন, সেবার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্চলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইন্টারনেট ব্যবসয়ীরা বিরাট অবদান রেখে চলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বিভিন্ন এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী ও সন্ত্রাসীর কাছে ইন্টারনেট সেবা হুমকির মুখে পড়েছে। অবৈধ ব্যবসায়ী ও সন্ত্রাসীদের এলাকা দখল করে একক ব্যবসা নিয়ন্ত্রণের কারণে জিম্মি হয়ে পড়েছে ইন্টারনেট গ্রাহকেরা।
তিনি বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় ইন্টারনেট ক্যাবল কাটা ও যন্ত্রপাতিসহ বক্স খুলে নেওয়া, ইন্টারনেট সংযোগ প্রদানে বাধাদান, নেটওয়ার্ক কর্মীদের শারীরিক অত্যাচার এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যার ফলশ্রুতিতে উন্নত গ্রাহক সেবা দান বিঘ্নিত হচ্ছে।
সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা না নিলে বাধাগ্রস্ত হবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা, হ্রাস পাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। তাই এর দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই।
সংবাদ সম্মেলনে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কামাল উদ্দীন আহমেদ সেলিম, সহসভাপতি মোরশেদুর রহমান, রোকনুজ্জামান সুজন, অর্থ সম্পাদক মনজুরুল হক খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমেদ মিঠু প্রমুখ।