ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চৌকিদারকে শ্বাসরোধে হত্যা

Link Copied!

CTGচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন বাজারে তপন দাশ (৪০) নামে এক চৌকিদারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে শান্তিনিকেতন বাজারে দায়িত্ব পালনকালে তাকে হত্যা করা হয়। বুধবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, প্রতি রাতের মতো মঙ্গলবার রাতে বাজারে দায়িত্ব পালন করছিলেন তপন দাশ।  ভোরে তপনকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। হত্যার কারণ জানা যায়নি।