ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

Link Copied!

armsসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচির রান্ধুনীবাড়ী নদী সংলগ্ন এলাকা থেকে অগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি পাইপগান, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড পাইপগানের গুলি ও ১টি বড় ছুরি ও ৩টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার ভুয়াপুর চরবিহারী এলাকার মৃত পাষান আলী আকন্দের ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী এলাকার মৃত জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম (৫২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৫)।
স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন বুধবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনা সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় একাধিক মামলা রয়েছে।