ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

Link Copied!

BGB-penciরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ২ টার দিকে পদ্মা নদীর চর থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফেনসিডিল চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর চরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।