ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নসিমন উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত

Link Copied!

Accidentঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আমগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাঁচ গরু ব্যবসায়ী আহত হন। নিহতরা হলেন- হরিপুর উপজেলার মশাল ডাঙ্গী এলাকার ইদ্রিস আলী (৭০) ও উখাই চণ্ডী গ্রামের বাবলু মিয়া (৪৫) । আহতরা হলেন নসিমনচালক এনামুল, এরফান, পিয়ারুল, ইউসুফ ও মজিবর।
ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর জানান, হরিপুর উপজেলা থেকে গরু বোঝাই একটি নসিমন আমগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে ঘটনাস্থলে দুই গরু ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।