রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর একটি ড্রেন থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর রাজপাড়া থানা মোড়সংলগ্ন চণ্ডীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, সকালে ড্রেনের মধ্যে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। ওই যুবক মাদকসেবী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

