ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Link Copied!

marderগাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর এলাকায় হামিদা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির গোসলখানা (বাথরুম) থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। হামিদা খাতুন ঝাঝর এলাকায় মৃত রুহুল আমিনের স্ত্রী।
জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, হামিদা খাতুনের মেয়ে পারুল মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের জন্য রান্না করতে তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ঘুম থেকে ওঠেন। তিনি ফজরের নামাজ আদায় করার জন্য অজু করতে বাড়ির পাশে বাথরুমে যান। সকালে স্বজনরা বাথরুমে তার গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।