ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মসম্পাদন চুক্তির ত্রৈমাসিক অগ্রগতির মূল্যায়ন সভা

Link Copied!

যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মসম্পাদন চুক্তির ত্রৈমাসিক অগ্রগতির মূল্যায়ন সভায়  সংস্থাটির মহাপরিচালক আনোয়ারুল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ

যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মসম্পাদন চুক্তির ত্রৈমাসিক অগ্রগতির মূল্যায়ন সভায় সংস্থাটির মহাপরিচালক আনোয়ারুল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সাথে সম্পাদিত চুক্তির ১ম ত্রৈমাসিক (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৬) অগ্রগতির মূল্যায়ন সভা গত ২২ নভেম্বর রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত কুমার দাস, অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আবুল হাছান খান, পরিচালক (প্রশিক্ষণ) কাজী আখতার আলী সরকার, পরিচালক (দারিদ্য বিমোচন ও ঋণ) এরশাদ-উর-রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল করিম বলেন, কর্মসম্পাদনের ক্ষেত্রে সামগ্রিক দায়বদ্ধতা নয় বরং ব্যক্তিগত দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিতে হবে। কর্মসম্পাদনের সুনির্দিষ্ট লক্ষ্য সবার জানা আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে-এ লক্ষ্যেই এ চুক্তি করা হয়েছে। প্রত্যেককে তার সম্পাদিত কর্মের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, কার্যক্রম বাস্তবায়নে কোন রকমের ছাড় দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি কাজের ডকুমেন্টেশন এবং আর্কাইভিং-এর বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারিদের বছরে আট ঘণ্টা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য অধিদপ্তরের প্রশিক্ষণ শাখাকে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক আবুল হাছান খান, প্রশিক্ষিত যুবদের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান বিষয়ে বাস্তবায়িত কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন পরিচালক (দা. বি. ও ঋণ) এরশাদ-উর-রশীদ, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স বিষয়ে অগ্রগতি তুলে ধরেন পরিচালক (প্রশিক্ষণ) কাজী আখতার আলী সরকার।