ঢাকাWednesday , 23 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তা দিবস উদযাপন

Link Copied!

biren-sikderনিজস্ব প্রতিবেদক : গত ২২ নভেম্বর নারী উদ্যোক্তা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে আইএফআইসি ব্যাংকের সম্মেলন কক্ষে ‘নারী উদ্যোক্তা : সমস্যা ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও এসোসিয়েশন অব গ্রাসরুটস ওম্যান এন্ট্রাপ্রেনিউয়ার্স’র চেয়ারম্যান মৌসুমী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতারউদ্দিন আহমেদ, আইএফআইসি ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ার ও এফবিসিসিআই ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম। এছাড়া কয়েকজন নারী উদ্যোক্তাও আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে নারী উদ্যোক্তার সংখ্যা ১০ ভাগ যেখানে উন্নত বিশ্বে এর সংখ্যা ২৫ ভাগ। তিনি বলেন, বাংলাদেশে প্রচুর সংখ্যক নারী অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকলেও সামাজিক আনগ্রসরতা ও বিপনন ব্যবস্থা কম থাকার কারণে উদ্যোক্তা হিসেবে তারা পিছিয়ে আছেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। তাই এ নীতিকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের সকল প্রতিবন্ধকতা পরিহার করে এগিয়ে আসার আহবান জানান।