গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কালী মোহন (৫০)। তার বাড়ি সুনামগঞ্জে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. মামুন জানান, দুপুর দেড়টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস কালী মোহনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

