লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইমরান হোসেন (২৮) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার করপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান পূর্ব করপাড়া গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।
রামগঞ্জের মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি ও তিনটি গুলিসহ ইমরানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।