ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তানোরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধে আশরাফুল ইসলাম ওরফে রুবেল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকাল ৮টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম মুণ্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ ওরফে বাবুকে (৩০) আটক করেছে পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকালে মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে আবদুর রশিদের ছেলে রুবেলকে একা পেয়ে মোনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, এ ঘটনার পর মোনতাজ ও তার ছেলেকে আটক করা হয়েছে।