ঢাকাFriday , 21 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-নাজিরপুর সড়কের পাঁচপাড়া বাজার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কলাখালী থেকে নাজিরপুরগামী মোটরসাইকেলের সঙ্গে শিকদারমল্লিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কলাখালী থেকে আসা মোটরসাইকেল চালক কাইউম ফকির ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় দুটি মোটরসাইকেলের আরোহী নাইম খান, সজীব খান ও সুমনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাচনাইন আবু পারভেজ জানান, দুর্ঘটনা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চলায় এ দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।