ঢাকাFriday , 21 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী আটক

Link Copied!

Arrestমুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা এলাকায় স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মিন্টু।
শুক্রবার ভোরে পৌরসভার নৌ-দিঘীর পাথর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে স্বামী মিন্টু তার স্ত্রী তিন সন্তানের জননী মিতু আক্তারকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর জখম অবস্থায় মিতুর বড় ছেলে সাজ্জাদ মাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তনয় মান্না দাস তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিতু আগেই মারা গেছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাউসার কোরেশী জানান, স্বামী মিন্টুকে পুলিশ আটক করেছে।