নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল ঘোষণা করেন।
এবার ‘চ’ ইউনিটে পাসের হার ২.৪৭ শতাংশ। ১৩৫টি আসনের বিপরীতে পাস করেছে মোট ২০৮ জন।
ভর্তি পরীক্ষার ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে DU CHA ROLL লিখে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে।

