ঢাকাMonday , 17 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমানসহ ৩৭ জনের বিচার শুরু

Link Copied!

aman-vaiনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৩৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
কেরানীগঞ্জ থানায় নাশকতার একটি মামলায় সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হয়েছে। একই সঙ্গে বিচারক আগামী ১০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
২০১৩ সালের ২৮ নভেম্বর কেরানীগঞ্জ থানাধীন কালিন্দী বেলেজবীজ এলাকায় নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক অশোক কুমার বাদী হয়ে মামলাটি করেন।
২০১৪ সালের ৮ আগস্ট কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।