ঢাকাMonday , 10 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবীর রিজভী আহমেদসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা যদি কোন সাংগঠনিক কর্মসূচি পালনের উদ্যোগ নেই তাহলে নতুন মামলা দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের আটক করা হয়। পাশাপাশি পুরানো মামলা চালু করে বিএনপিকে শেষ করে দিতে চাইছে। আমি আমাদের দলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
তিনি সরকারের প্রতি সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে বিএনপি নেতা কর্মীদের মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান।
তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তার জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।