ঢাকাWednesday , 5 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িতে বসে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে কলাপাড়ার ৪০ জন যুব ও যুব নারী

Link Copied!

অতিথিদের নিকট থেকে সনদপত্র নিচ্ছেন এক প্রশিক্ষণার্থী

অতিথিদের নিকট থেকে সনদপত্র নিচ্ছেন এক প্রশিক্ষণার্থী

নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল যুগে বাংলাদেশের প্রবেশ অনেক আগেই; লক্ষ্য এখন এগিয়ে চলার। প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে যুব সমাজকে অন্তর্ভুক্ত করার কোন বিকল্প নেই। এ লক্ষ্যে দেশের যুব ও যুব নারীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর।
সংস্থাটির ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা মোবাইল ভ্যানে যুবদেরকে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় গত সেপ্টেম্বরে মাসব্যাপী মোবাইল ভ্যানে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে ৪০ জন যুব ও যুব নারী। প্রশিক্ষণ শেষে গত ৩০ সেপ্টেম্বর সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকতে কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, বি, এম সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান এবং টেকাব প্রকল্পের  সহকারি প্রকল্প পরিচালক মো. সুলতান আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন আহম্মেদ, প্রশিক্ষক এস.এম.এ. পারভেজ ও সহকারি প্রশিক্ষক এইচ. এম. মাহবুব রশীদ।