ঢাকাMonday , 19 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyশেরপুর প্রতিনিধি : শেরপুরে রাকিবুল হাসান (২০) নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে পুলিশ লাইন সংলগ্ন পূর্বশেরী মহল্লার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রাকিবুল টাঙ্গাইলের দেলদুয়ার থানার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ২০১৫ সালে ১৫ নভেম্বর চাকরিতে যোগদান করেন। ১১ মাস ধরে শেরপুর পুলিশ লাইনে তিনি কর্মরত।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে।’