ঢাকাMonday , 19 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণাঞ্চলে আট দিনে ৮ খুন

Link Copied!

MARDERবরিশাল প্রতিনিধি : গত আট দিনে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ৮টি খুনের ঘটনা ঘটেছে।গত সোমবার থেকে আজ সোমবার পর্যন্ত পৃথক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলো বরিশালের মুলাদী উপজেলার কলেজছাত্র রকিবুল ইসলাম (১৮), আগৈলঝড়ার উষা বাড়ৈ (৪২) ও সুফিয়া বেগম (৩৫), বাকেরগঞ্জের রায়হান হাওলাদার (১৮), সদর উপজেলায় অজ্ঞাতনামা যুবক, আমতলীতে হেলেনা আক্তার (২১), বরগুনার শ্রমিক নেতা হায়দার আলী (৪০) ও মঠবাড়ীয়ার সোহরাব হোসেন হাওলাদার (৫০)।
পৃথক এ আটটি হত্যকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ জানান, আজ বরিশাল নগরের রুপাতলী বটতলা এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবকটিকে হত্যা করা হয়েছে। কারণ মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সুফিয়া বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
এর আগে গত বুধবার একই উপজেলার বাকাল গ্রামের মৃত সত্য রঞ্জন বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈকে (৪২) কে পরকীয়া প্রেমের জেরে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে রেমন ঢালী (৪৫) নামরে একজনকে আটক করা হয়েছে।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, গতকাল রাতে বরগুনার আমলকীতলা গ্রামে নিজের বাড়ির সামনে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য হায়দার আলী (৪০) নামের শ্রমিক নেতা দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, গত শুক্রবার সকালে মুলাদী উপজেলার টুমচর গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র রকিবুল ইসলামকে (১৮) হত্যা করা হয়। এ ঘটনায় মো. জাহাঙ্গীর নামে একজনকে আটক করা হয়েছে।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে গত বৃহস্পতিবার হেলেনা (২১) নামের এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ শেষে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রের ঘুষিতে সোহরাব হোসেন হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।
গত সোমবার বাকেরগঞ্জের ভরপাশা ইউনয়নের আতাকাঠী গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রায়হান হাওলাদারকে (১৮) হত্যা করা হয়। এ ঘটনায় ইমরান নামে একজনকে আটক করা হয়েছে।