ঢাকাMonday , 19 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Link Copied!

deadকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গোলাম হোসেন (৩৫) ও তার স্ত্রী শিল্পী খাতুন (২৭)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকাল ৭টায় গোলাম হোসেনের মা বাহাতন ছেলে ও বউয়ের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করতে থাকেন। তাদের কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছেলে গোলাম হোসেনকে ঝুলন্ত ও বউ শিল্পীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এসে গোলাম হোসেন ও শিল্পীকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এলাকাবাসীর ধারণা, গোলাম হোসেন ও তার স্ত্রী শিল্পীকে হত্যা করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ এ বি এম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বটির কোপের দাগ রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন ও জিহ্বা বের হওয়া অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।