ঢাকাSunday , 18 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পল্লিচিকিৎসক নিহত

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আবদুল করিম (৪৫) নামে এক পল্লিচিকিৎসক নিহত ও চারজন আহত হয়েছেন।রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী।
আবদুল করিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জালালিয়া গ্রামের কালু মিয়ার ছেলে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হামিদ জানান, সকাল ৯টার দিকে চক্রবর্তী বাসস্ট্যান্ডে একটি অটোরিকশাকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পল্লিচিকিৎসক নিহত ও চারজন আহত হন।