ঢাকাSaturday , 17 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় শিশুসন্তানকে হত্যা করেছে বাবা

Link Copied!

marderনেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে পাঁচ মাস বয়সি শিশুসন্তানকে হত্যা করেছেন বাবা। শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে বাবা সেকুল মিয়া নৃশংস এই ঘটনা ঘটান।
পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাবাকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, জেলার আটপাড়ার সেকুল মিয়ার সঙ্গে কিছুদিন ধরে স্ত্রীর মনোমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে পাঁচ মাসের ছেলেসন্তানকে মাটিতে ছুড়ে ফেলে সেকুল মিয়া। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘাতক বাবাকে আটকের চেষ্টা চলছে।