ঢাকাFriday , 16 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুমুতে সয়লাব বেফিকরে

Link Copied!

_befikreবিনোদন ডেস্ক : এক সিনেমা ঘিরে এত চুমুর দৃশ্য কখনো দেখেনি বলিউড। যা এখন দেখাচ্ছে রণবীর সিং ও বাণী কাপুরের আপকামিং সিনেমা বেফিকরে। একের পর এক চুমু। যে পোস্টার বেরোচ্ছে, তাতেই চুমু। সম্প্রতি সিনেমাটির যে গানটি মুক্তি পেয়েছে, তাতে চুমুর দৃশ্য ছাড়া আর কোনো দৃশ্যই নেই! ফলে এতো চুমু নিয়ে কী রিলিজ় করতে পারবে বেফিকরে? এই নিয়ে জোর চর্চা চলছে বলিউডে, সংবাদমাধ্যমগুলোতে এবং সোশ্যাল মিডিয়ায়।
যেদিন থেকে বেফিকরের পোস্টার সামনে এসেছে, তাতে শুধু চুমুই চুমু। রণবীর সিং আর বাণী কাপুরের বিভিন্ন পোজ়ের চুমু নিয়েই সাজানো হয়েছে পোস্টারগুলো। সিনেমাটির যে গানটি মুক্তি পেয়েছে, সেটিরও বিষয়বস্তু চুমু। পুরো গানে শুধু চুমুই দেখানো হয়েছে। বিভিন্ন বয়সে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পেশার মানুষের চুমু দেখানো হয়েছে বেফিকরের ‘লবো কা কারোবার’ গানটিতে। বাদ যায়নি সমকামী চুমুও।
ফলে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সিনেমাটি আলোচনার ঝড় তুলেছে। অনেকে তো এটাও বলতে শুরু করেছে যে, সেন্সর বোর্ড তাদের ছুরি কাঁচিতে শান দিতে শুরু করে দিয়েছে। চুমু কাটবে বলে প্রস্তুতি নিচ্ছে তারা।
যশরাজ ফিল্মসের এ সিনেমায় রণবীর সিং ও বাণী কাপুর ২৭ বার লিপলক করেছেন। বেফিকরে বলিউডে মুক্তি পাবে ৯ ডিসেম্বর।