ঢাকাWednesday , 14 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসহায় শিল্পীদের জন্য গরু কোরবানি দিলেন পরীমনি

Link Copied!

pori-moniবিনোদন প্রতিবেদক : অসহায় ও সুযোগ সুবিধা বঞ্চিত চলচ্চিত্র শিল্পীদের (একস্ট্রা আর্টিস্ট) নামে গরু কোরবানি দিলেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার দিন সকালে এফডিসিতে একটি গরু কোরবানির মাধ্যমে এসব শিল্পীদের পাশের দাঁড়িয়ে তাদের মাঝে মাংস বণ্টন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন পরী।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, প্রতি বছরই কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করি। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন। কিন্তু এখন ফিল্ম ইন্ডাস্ট্রি’র সময় ভালো যাচ্ছেনা। আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি। পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্য বারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন। একসঙ্গে তারা প্রত্যেকেই পরীর জন্য দোয়া করেছেন।