
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চত্ত্বরে নারিকেল চারা রোপনের ম্যাধমে বৃক্ষরোপ কর্মসূচির উদ্বোধন করছেন মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর প্রধান অফিস চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। গত ৪ সেপ্টেম্বর মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন নারিকেল গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক পরিচালক (কারিগরি) আসাদুজ্জামান জানান, বিজেআরআই’র প্রধান অফিসসহ বিভিন্ন খামারে নানা প্রজাতির গাছের প্রায় ৫ হাজার চারা রোপন করা হবে। অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. নাসিমুল গনি, সিএসও ড. ফিরোজা আখতার, পিএসও ড. মো. আইয়ুব খানসহ বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে কর্মসূচির তদারকি করেন।

