ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা হান্নান শাহ আইসিইউতে

Link Copied!

hannan shaনিজস্ব প্রতিবেদক : হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হান্নান শাহের এপিএস মমতাজউদ্দিন জানান, ‘তিনি এমনিতেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যাবেন বলে বের হয়েছিলেন। হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং ঘামতে থাকেন।
মমতাজ উদ্দিন বলেন, ‘এই অবস্থায় আর দেরি না করে তাকে সিএমএইচে নিয়ে আসি। হাসপাতালে প্রবেশের সঙ্গে সঙ্গে তার প্রেশার (রক্তচাপ) আরো বেড়ে যায়। পরে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। এখন সেখানেই আছেন তিনি।’
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।