গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদত আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. হান্নান (৩৫), চাঁদ মিয়ার ছেলে দেলোয়ার (৩৪), বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩৩) ও বেদন মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৮) । অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ হোসেন (২৮) সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

