ঢাকাSunday , 4 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

Link Copied!

deadমাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা থেকে চম্পা বিশ্বাস (২১) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হাজরাতলা গ্রামের কুমার নদের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। চম্পা ওই গ্রামের কমলেশ বিশ্বাসের মেয়ে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, শনিবার সকাল থেকে চম্পা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সারা দিন খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে হাজরাতলা গ্রামের পাশে কুমার নদের তীরে তার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।