ঢাকাFriday , 2 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ সেপ্টেম্বর আ.লীগের যৌথসভা

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : দলের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যৌথসভায় বসবে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক যৌথসভা আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।’
ওই সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ ছাড়া আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সম্মেলন প্রস্তুত উপ-কমিটির দুইটি সভা অনুষ্ঠিত হবে। আগামী রোববার সকাল সাড়ে ১১টায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর আগামী সোমবার সকাল ১১টায় একই জায়গায় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন উভয় উপ-কমিটির সদস্য সচিবরা।