নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে পূর্ণঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
গত ৫ মার্চ ঢাকায় ঘাতক-দালাল নির্মূল কমিটির এক গোলটেবিল বৈঠকে আলোচনায় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে প্রধান বিচারপতির সমালোচনা করেছিলেন এই দুই মন্ত্রী। পরে আদালত দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড দিয়েছিলেন।

