ঢাকাWednesday , 31 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় জমিসংক্রান্ত বিরোধে নিহত ১

Link Copied!

songersoপটুয়াখালী প্রতিনিধি : জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকায় জমিসংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে আমির হোসেন দেওয়ান নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিশু-নারীসহ অন্তত ২০ জন।
বুধবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পশ্চিম-উত্তর পাশে ও হামেদ খলিফা বাজারের দক্ষিণ পাশের বিলে ক্রয়সূত্রে মালিক মমিন দেওয়ান গং ৫০ শতাংশ জমিতে ধানের আবাদ করেন। কিন্তু বুধবার সকাল ১০টার দিকে পৈতৃক সূত্রে ছালাম হাওলাদার গং ওই জমির মালিকানা দাবি করে আবাদকৃত ফসল বিনষ্ট করে পুনরায় ওই জমিতে চাষবাদ করার চেষ্টা চালান। এ সময় ক্রয়সূত্রে জমির মালিক পক্ষরা বাধা দিলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ছালাম হাওলাদারের নেতৃত্বে তার লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে আতর্কিতভাবে মমিন দেওয়ান গংয়ের ওপর হামলা চালায়। এতে মোমিন গ্রুপের আমির হোসেন দেওয়ান (৩২), আ. রব দেওয়ান (৬০), আলতাফ দেওয়ান (৪৫), জালাল দেওয়ান (৪৫), মমিন দেওয়ান (৬৫), নাসির দেওয়ান (৩২), শাহজাহান দেওয়ান (৪৫), জিসান (৮), বেগম বিবি (৬০), সাজুফা বেগম (৪৫), মালেক সিকদার (৩৪) এবং ছালাম হাওলাদার গংয়ের আবুল বশার হাওলাদার (৩০), জহিরুল হাওলাদার (৩৫), মনিরুল হাওলাদার (২৭) ও কুডি বিবি (৪০) মারাত্মক জখম হয়। বাকি আহত পাঁচজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আমিনুল ইসলাম আমির হোসেন দেওয়ানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মমিন দেওয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতরা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ছালাম গংয়ের খালেক হাওলাদার (৬৪), বেলায়েত সিকদার (৬৮), আবুল বশার (৩০) ও মনিরুল হাওলাদারসহ (২৭) চারজনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।