সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ১১০টি ককটেলসহ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রাজনগর নতুনবাজার থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েস আলম জানান, গভীর রাতে কোম্পানীগঞ্জের রাজনগর নতুনবাজারের ফাইভ স্টার কিন্ডারগার্টেনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় ফয়জুর রহমানকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১১০টি ককটেল উদ্ধার করা হয়।

