ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে হবিগঞ্জে মাঠ দিবস পালিত

Link Copied!

বক্তব্য রাখছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৈয়বুর রহমান। মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তব্য রাখছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৈয়বুর রহমান। মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় শতাধিক কিষাণ কিষাণীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। জমিতে সুষম সার প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২৬ আগস্ট সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর গ্রামের কৃষক মো. আব্দুল মালেকের প্রদর্শনী প্লটের আউশ (ব্রি ধান–-৪৮) ধানের ফলন নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (হবিগঞ্জ সদর উপজেলা)’র সহযোগিতায় ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লি., ক্যানপোটেক্স লিমিটেড (কানাডা)’র যৌথ উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের উপ-পরিচালক (সার ব্যবস্থাপনা) কৃষিবিদ মো. মুকছেদুর রহমান (মাকসুদ)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৈয়বুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. দুলাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লি.-এর প্রকল্প ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল হামিদ।
আলোচনা সভায় মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাটি পরীক্ষা করে, মাত্রা বুঝে জমিতে সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা পায় এবং ফসলের গুনগত মান ও ফলন বৃদ্ধি পায়।