ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে যুবদল কর্মী হত্যায় ১১ জনের ফাঁসি

Link Copied!

fashiলক্ষ্মীপুর প্রতিনিধি : যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে লক্ষ্মীপুরের একটি আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়। লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।
আদালত সূত্রে জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।