ঢাকাMonday , 29 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আট আ.লীগ নেতাকে হত্যার হুমকি

Link Copied!

humkiকালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় উড়োচিঠি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই উড়োচিঠিতে উপজেলা ও পৌর পর্যায়ের আওয়ামী লীগের আট নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার বিকেলে কে বা কারা পৌরসভার কাউন্সিলরের কক্ষের জানালায় ওই উড়ো চিঠি রেখে যায়। পরে ওইদিন রাতে হুমকির স্বীকার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ (নং ৯৬৭) ডায়েরি করেন।
পরিমল চন্দ্র ঘোষ ছাড়া হুমকির স্বীকার অন্য নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য হাসান শরীফ খান ববি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শুক্কুর, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন।
পরিমল চন্দ্র ঘোষ জানান, রোববার বিকেল পৌনে ৪টার দিকে পৌরসভার নির্ধারিত কাউন্সিলর কক্ষে বসে কয়েকজন কাউন্সিলর মিলে সভা করছিলেন। এ সময় ওই কক্ষের জানালায় একটি চিরকুট দেখতে পান। চিরকুটটি খুলে দেখা যায় হত্যার হুমকি সম্বলিত জেএমবি উড়োচিঠি। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে রোববার রাত সাড়ে ১১টায় কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করেন।