ফেনী প্রতিনিধি : ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফেনী সরকারি কলেজের ছাত্র মো. রিফাত নিহত হয়েছে। সোমবার বিকেল ৩ টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়। রিফাত ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বাথানিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে ফেনীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাথানিয়া এলাকায় রিফাতের মোটরসাইকেলটিকে মালবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে রিফাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩ টার দিকে মারা যায়। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

