নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়ন থেকে অস্ত্র ও গুলিসহ ৭ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে এই ডাকাতদের আটক করা হয়েছে। এরা হলো মহসিন কায়সার (৪৮), আবুল কাশেম (৪০), শংকর চৌধুরী (৫২), জাহাঙ্গীর আলম (৩২), শামসুল আলম (৪৮), জাকির হোসেন (৩৫), মোহাম্মদ মনির (৩৫)।
সোমবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অস্ত্রসহ ৭ ডাকাত আটকের বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গোয়েন্দা গভীর রাত ১২টা থেকে ভোর পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ৭ জন সদস্যকে আটক করা হয়।
এদের স্বীকারোক্তি মতে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের একটি পুকুর পাড় হতে মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের ৫টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ১ নলা বন্দুক, একটি এলজি, ১৮টি কার্তুজ, ১টি কিরিচ, ১টি চাকু, ১টি ছুরি
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য এবং সাতকানিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত।

