ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাবিরোধীরাই জঙ্গি হামলা চালাচ্ছে

Link Copied!

kamal-Home-ministerনাটোর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতাবিরোধীরাই আইএসের নামে দেশে জঙ্গি হামলা চালাচ্ছে।
রোববার বেলা ১১টার দিকে নাটোর সদর থানায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষ পর্যায়ে তখন একাত্তরের পরাজিত শক্তি একত্র হয়ে দেশে জঙ্গি হামলা চালাচ্ছে। কিন্তু তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের এমপি আবুল কালাম আজাদ এবং জেলা প্রশাসক খলিলুর রহমান।