ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার পদক প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসুন

Link Copied!

jafrullahনিজস্ব প্রতিবেদক : প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘মাহমুদুর রহমানের মুক্তি চাই ও সুন্দরবন রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
জিয়াউর রহমানকে ‘মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার’ উল্লেখ করে জাফরউল্লাহ চৌধুরী তার স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান।’
মাহমুদুর রহমান মান্না প্রসঙ্গে জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘মান্না সুষ্ঠু ধারার রাজনীতি প্রবর্তনের চেষ্টা করেছেন। তাকে বিনাবিচারে আটক রাখা হয়েছে। এটা অমানবিক।’ তিনি মাহমুদুর রহমান মান্নার মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাসদের সভাপতি আ স ম আবদুর রব, নিউ নেশনের প্রাক্তন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।