ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে ছোট করতেই স্বাধীনতা পদক দেয় বিএনপি

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুকে ছোট করার জন্যই তার সঙ্গে জিয়াকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘দুইজনকে একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, যাতে অন্য কোনো সময় বঙ্গবন্ধুকে পুরস্কৃত করা না যায়।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘যে জিয়াকে বঙ্গবন্ধু বীর উত্তম উপাধি দিয়েছিলেন, সেই জিয়াই বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেছেন, তার আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসন করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর খুনিদের যাতে বিচার না হয়, সেজন্য ইনডেমনিটি (দায়মুক্তি) আইন করেছিলেন।’
তিনি বলেন, ‘জঙ্গিদের কোনো রেহাই নেই। শেখ হাসিনাই দেশকে জঙ্গিমুক্ত করতে পারবেন।’
নির্বাচন বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ ২০১৯ সালের নির্বাচন। আর সেই নির্বাচনে বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সংসদ সদস্য কবি রোজী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রাণা প্রমুখ উপস্থিত ছিলেন।