ঢাকাSaturday , 6 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গত মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে

Link Copied!

Obaidul Kaderমানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ত্রাণ নিয়ে রাজনীতি করতে আসিনি। বন্যাকবলিত অসহায় মানুষের সেবা দিতেই তাদের কাছে এসেছি। বঙ্গবন্ধু সারা জীবন বঞ্চিত-নিপীড়িত মানুষের কথা বলেছেন। তাই দুর্গত মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’
শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে আরিচা বেলায়েত হোসেন উচ্চবিদ্যালয়ে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বন্যাকবলিত কোনো এলাকায় বিএনপির নেতা-কর্মীকে দেখা যায়নি।
তাদের উদ্দেশে তিনি বলেন, ‘অসহায় মানুষগুলোর বিপদের দিন তাদের পাশে গিয়ে সহযোগিতা করুন। তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আপনাদের নাই।’
মন্ত্রী ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু প্রমুখ উপস্থিত ছিলেন।