ঢাকাSaturday , 6 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

Link Copied!

samsurপাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, এদেশের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রতিটি মানুষের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও বস্ত্র নিশ্চিত করা হবে। এই মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শনিবার দুপুরে ঈশ^রদী উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৫-১৬ অর্থবছরের অতিরিক্ত বর্ধিত বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং হিজড়া বয়স্কভাতা বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, মাথা গোঁজার ঠাঁই, শিক্ষা ও চিকিৎসার অভাবে এদেশে থাকার কথা ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, ভুখা-নাঙ্গাদের কথা চিন্তা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে’- এটাই আমার জীবনের স্বপ্ন।
মন্ত্রী বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি বাড়ি একটি খামারসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন।
ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মোমিন, ঈশ^রদী উপজেলা সমাজসেবা অফিসার খন্দকার গোলাম সারোয়ার, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া বক্তব্য রাখেন।