ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান ইনুর

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : সরকারের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া জঙ্গি দমনের যুদ্ধে সবাইকে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবিরোধী প্রচারপত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে হাসানুল হক ইনু জঙ্গিদের উদ্দেশে বলেন, ‘জঙ্গিরা রাষ্ট্র, প্রশাসন ও জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়েছে। আর পালাবার পথ নেই। তাই আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ না করলে জঙ্গিবিরোধী অভিযান চলবে।’
তিনি বলেন, ‘জঙ্গি, সন্ত্রাসী উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলবে রাষ্ট্র, জনগণ, মানবতা, ধর্ম রক্ষার জন্যই। এ ক্ষেত্রে জনগণকে বড় ভূমিকা রাখতে হবে।’
তথ্য সচিব মর্তুজা আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।