ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যাদুর্গতদের বিষয়ে সরকার উদাসীন : খালেদা

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগের মধ্যে থাকলেও তাদের সাহায্যার্থে ত্রাণ তৎপরতায় সরকার ‘নির্লিপ্ত ও উদাসীন’ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বানভাসী মানুষদের অবর্ণনীয় দূর্দশা লাঘবে সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
দেশের উত্তরাঞ্চল ও অন্যান্য জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন বিএনপি নেত্রী।
বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘দেশের উত্তরাঞ্চল ও বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও হাজার হাজার বাড়ীঘর ভেসে যাওয়ায় আমি গভীরভাবে মর্মাহত। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই।’
তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ঔষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সরকারের সর্বনাশা নীতির কারনেই রাস্তাঘাট বেহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন।’
বন্যা কবলিত মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠায় সহায়তা করার জন্য তিনি সরকার এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও দলমত নির্বিশেষে সবাইকে দ্রুত এগিয়ে আসার আহবান জানান।
খালেদা জিয়া বলেন, ‘এটা সত্য যে, ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগযুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারও প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবেন। বিএনপি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে সবসময় থাকবে।’