ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ অচলকারীদের মুখোশ উন্মোচন করতে হবে

Link Copied!

Mabনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জঙ্গিবাদে যুক্তদের খোঁজার সঙ্গে সঙ্গে দেশ অচলকারীদের মুখোশ উন্মোচনের আহ্ববান জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক মানববন্ধনে সরকারের প্রতি এমন আহ্বান জানান সমিতির নেতারা। একই সঙ্গে র‍্যালি করে সংগঠনটি।
ম্যাব আয়োজিত এই মানববন্ধনে দেশের ৩২৬টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, সচিব, প্রকৌশলী ও পৌর সভার বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন। বাংলার মাটিতে সন্ত্রাস বা জঙ্গিবাদের স্থান নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পৌরসভা সমিতির (ম্যাব) সাবেক সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী জঙ্গিবাদের আর্বিভাব ঘটাচ্ছে। তাই জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে এই মানববন্ধন ও র‌্যালি।
ম্যাবের মহাসচিব এইচ এম অহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে কারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত সেটা সরকারকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। দেশে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না।
তিনি বলেন, যেখানে এক সঙ্গে সবাই জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলা করার চেষ্টা চলছে। সেই সময় বেগম জিয়া নির্বাচনের কথা বলছেন। যা প্রমাণ করে জঙ্গিবাদের রাজত্ব কায়েমের চেষ্টায় কারা রয়েছে। সঙ্গে সঙ্গে দেশ অচলকারীদের মুখোশ উন্মোচন করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি দেওয়ান কামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, লালমনিরহাট পৌরসভা মেয়র মো. রিয়াজুল ইসলাম রিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মো. মিজানুর রহমান, শরিয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র মো. ফয়সাল বিপ্লব, কাকনহাট পৌরসভার মেয়র মো. আব্দুল আজিজ, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ, পৌরসভা কর্মচারী সমিতির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম প্রমুখ।