ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের পানি আগ্রাসনে মারাত্মক বন্যা : ন্যাপ

Link Copied!

Napনিজস্ব প্রতিবেদক : ভারতের পানি আগ্রাসনের কারণে দেশের বিভিন্নস্থানে বন্যা মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে পানিবন্দি মানুষের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
রোববার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বন্যা দুর্গতদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবারহের জোর দাবি জানান। একই সঙ্গে দলটির নেতা-কর্মী ও সমাজের সামর্থ্যবান লোকদের বন্যাদুর্গত মানুষের সাহায্যে ত্রাণ তৎপরতায় এগিয়ে আসতে বলেন।
তারা বলেন, নাজুক পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে নামমাত্র ও লোক দেখানো ছাড়া তেমন ত্রাণ কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। যা দুঃখজনক ও দায়িত্বহীনতার প্রমাণ।
ন্যাপ নেতারা বলেন, উজানে অতিবৃষ্টি ও হঠাৎ করে ভারতের গজলডোবায় বাঁধ খুলে দেওয়ায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে বহু প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এর ফলে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি সম্বলিত বাংলাদেশের দাবি আবারো ভারতের আশ্বাসের প্রাচীরে আবদ্ধ হয়ে পড়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পর্কে ভারতের সর্বশেষ আশ্বাস বাংলাদেশের জনগণের প্রতি বিদ্রুপ ও নিষ্ঠুর পরিহাস ছাড়া কিছুই নয়।